শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
জাতীয়

দাম বৃদ্ধির পর কোন সিগারেটের দাম কত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাম বৃদ্ধির পর কোন সিগারেটের দাম কত
ছবি: সংগৃহীত

 

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০তম মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য সিগারেটের দাম নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং এ খাতে রাজস্ব ঘাটতি কমানোই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নির্ধারিত প্রতি ১০ শলাকা সিগারেটের মূল্যস্তর অনুযায়ী বর্তমান দামের তালিকাটি হলো–

নিম্নস্তর: আগের দাম ৬০ টাকা, বর্তমান দাম, ৬২ টাকা। বেড়েছে ২ টাকা।

মধ্যমস্তর: আগেড়র দাম: ৮০ টাকা, বর্তমান দাম: ৯২ টাকা। বেড়েছে, ১২ টাকা।

উচ্চস্তর: আগের দাম ১৪০ টাকা, বর্তমান দাম ১৬০ টাকা। বেড়েছে ২০ টাকা।

অতি–উচ্চ/প্রিমিয়াম স্তর: আগের দাম: ১৮৫ টাকা, বর্তমান দাম ২১০ টাকা। বেড়েছে ২৫ টাকা।

অর্থাৎ, ১০ শলাকা প্যাকেটে সবচেয়ে কম ২ টাকা এবং সবচেয়ে বেশি ২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদিত সংশোধন অনুযায়ী নিম্নস্তরের সিগারেটের মূল্য ৬২ টাকা ও তদূর্ধ্ব থেকে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করা হচ্ছে। অর্থাৎ নিম্নস্তরের ক্ষেত্রে আরও ৩ টাকা সমন্বয় হচ্ছে।

নিম্নস্তর– ৬৫ টাকা ও তদূর্ধ্ব।

মধ্যমস্তর– ৯২ টাকা ও তদূর্ধ্ব।

উচ্চস্তর– ১৬০ টাকা ও তদূর্ধ্ব

অতি–উচ্চ/প্রিমিয়াম স্তর– ২১০ টাকা ও তদূর্ধ্ব।

এর আগে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকার প্যাকেটে ২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।