দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে গ্রিস, নিহত ২০

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দাবানলে পুড়ছে গ্রিস, নিহত ২০

 

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত গ্রিস। দাবানল ঘটানোর অভিযোগে শুক্রবার ৭৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এথেন্সের উত্তর–পশ্চিমে মাউন্ট পার্নিথায় বেশ কয়েকবার আগুন ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন বেসামরিক সুরক্ষামন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা আগুনের ঘটনার তদন্ত করছে।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, ১৪০টি দাবানল সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানার মধ্যে ৭৯টি অগ্নিসংযোগের সঙ্গে সম্পর্কিত।

 

 

এসএ/দীপ্ত নিউজ