শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
জাতীয়

দক্ষিণের রেলযাত্রার শুরু আজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
দক্ষিণের রেলযাত্রার শুরু আজ

 

বহুল কাঙ্খিত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ (মঙ্গলবার, ১০ অক্টোবর)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশনে এর উদ্বোধন করবেন। পদ্মাসেতু হয়ে ১৭২ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের ৮২ কিলোমিটার চালু হচ্ছে আজ থেকেই।

এ উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া রেল স্টেশনে সুধী সমাবেশ এবং ভাঙ্গার ডাক্তার কাজী আবু ইউসূফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রেল চলাচল উদ্বোধনের পর বিশেষ ট্রেনে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা যাবেন তিনি। ফরিদপুরের কর্মসূচি শেষে জন্মস্থান গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।