শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় আহত ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় আহত  ৮০

দক্ষিণ কোরিয়ার সিউল থেকে ১০০ কিলোমিটার পূর্বদিকে গ্যাংওয়ান প্রদেশের হংচিওন কাউন্টিতে স্কুল বাস দুর্ঘটনায় ৭৫ জন শিক্ষার্থীসহ মোট ৮০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) কাউন্টি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

গ্যাংওয়ান স্টেট ফায়ার হেডকোয়ার্টার্সের একজন কর্মকর্তা বলেছেন, কয়েকটি যানের সংঘর্ষের মধ্যে তিনটি স্কুল বাসও ছিল। স্কুল বাসগুলোতে ৭৫ জন শিক্ষার্থী এবং তাদের শিক্ষকরা ছিলেন।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন দমকলকর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনের মধ্যে দুই শিক্ষার্থী রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাকিরা সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।