শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তৃতীয়বারের মতো নওগাঁয় কোয়ান্টাম ফাউন্ডেশনের বিশ্ব মেডিটেশন দিবস পালন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তৃতীয়বারের মতো নওগাঁয় কোয়ান্টাম ফাউন্ডেশনের বিশ্ব মেডিটেশন দিবস পালন
স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ শহ‌রের জেলা প‌রিষদ পা‌র্কে আলোচনা সভা

‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস–২০২৩। রবিবার (২১ মে) স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ শহ‌রের জেলা প‌রিষদ পা‌র্কে আলোচনা সভা ও সম্মিলিত মেডিটেশনের আয়োজন করা হয়।

কোয়ান্টাম ফাউ‌ন্ডেশ‌নের দা‌য়িত্বশীল মো‌র্শেদ আল‌মের সঞ্চালনায় বিশ্ব মে‌ডি‌টেশন‌ দিব‌সের অনুষ্ঠা‌নে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস‌্য এড‌ভো‌কেট ওমর ফারুক সুমনসহ প্রমুখ সদস‌্য। এছাড়া অনুষ্ঠা‌নে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।

এসময় বক্তারা বলেন, মানুষ ভালো হলে এবং ভালোর সংখ্যা বেড়ে গেলেই ভালো দেশ গড়া সম্ভব, দেশকে স্বর্গভূমিতে রূপান্তর করা সম্ভব। নিয়মিত মেডিটেশন মানুষের ভেতরের ইতিবাচক সত্তা এবং শুভ শক্তিকে জাগিয়ে তোলে, নিয়মিত মেডিটেশন চর্চায় মনের রাগ, ক্ষোভ, দুঃখ–হতাশা, দুশ্চিন্তা, মানসিক চাপ দূর হয়। নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় বদলে যায় দৃষ্টিভঙ্গি। মন প্রশান্ত থাকলে, মনে মমতা জাগলে পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্যের অধিকারী হতে পারেন।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিন‌টি পালিত হয়ে আসছে।

আব্দুর রউফ রিপন/আফ/দীপ্ত নিউজ