সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমেরিকা, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাশিয়ার মস্কোর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আরব আমিরাতে আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More