জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এরই মধ্যে মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদেরকে ফোন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
মন্ত্রী হচ্ছেন যারা
মন্ত্রীদের মধ্যে যারা থাকছেন– মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।