শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

তরমুজ কেজি দরে বিক্রি করা যাবে না

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তরমুজ কেজি দরে বিক্রি করা যাবে না
ফা্ইল ছবি

তরমুজ কেজি দরে বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে কাওরান বাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

ভোক্তার মহাপরিচালক বলেন, ‘বিক্রেতারা তরমুজ যেভাবে কিনবেন, সেভাবেই বিক্রি করতে হবে। কেউ পিস হিসেবে কিনলে তা কেজি দরে বিক্রির সুযোগ নেই। যিনি কেজি হিসেবে কিনবেন, তিনি কেজি হিসেবে বিক্রি করবেন। তবে এর সপক্ষে পাকা ভাউচার থাকতে হবে। তা না হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

জানা গেছে, সম্প্রতি ব্যবসায়ীরা তরমুজ কিনে আনছেন পিস হিসেব করে। ঢাকায় এনে সেগুলো কেজি হিসেবে চড়া দামে বিক্রি করছেন।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে সম্প্রতি কারওয়ানবাজারে দেখা যায়, ১১ কেজি ওজনের একটা তরমুজ কেনা হয়েছে ২৮০–৩০০ টাকায়। ওই তরমুজ ৭০ টাকা কেজি হিসেবে ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অতি মুনাফা বন্ধে অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।