০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে সর্বমোট ১৭৭৪ জন আটক করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৭৯টি অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৭৭৪ জন আটক করা হয়েছে।
এসএ