শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

ঢাবির ‘প্রথম শহিদ’ নজিরের কবর জিয়ারত বিপ্লবী ছাত্র পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবির ‘প্রথম শহিদ’ নজিরের কবর জিয়ারত বিপ্লবী ছাত্র পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম শহিদ‘ নজির আহমদের ৮২তম শাহদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে সমাধিস্থ শহিদ নজিরের কবর জিয়ারত করেন তারা।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাবেয়া আকতার, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ ও সদস্য মো. মামুনুর রশীদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী উপস্থাত ছিলেন।

শহিদ নজির আহমদের শাহাদাতবার্ষিকীকে ‘সাম্প্রাদায়িকতা বিরোধী শহিদ নজির আহমদ দিবস’ হিসেবে পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে শহীদ নজিরের কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।