বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণ তালিকায় দ্বিতীয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা ক্রমাগত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। দীর্ঘ সময় বৃষ্টির দেখা না থাকায় শুষ্ক আবহাওয়ায় বিশ্বের অন্যতম এই মেগাসিটির আকাশ ধুলোবালি ও দূষণে আচ্ছন্ন হয়ে থাকছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। বায়ুমানের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

একই সময়ে ৫৫৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ২৪৬ স্কোর নিয়ে যৌথভাবে ঢাকার সঙ্গে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২৩৪), পঞ্চম স্থানে আফগানিস্তানের কাবুল (স্কোর ১৯৪) এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ১৯১)

বায়ুমান সূচকে স্কোর ২০১ থেকে ৩০০এর মধ্যে থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ ধরা হলেও ঢাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি বিপজ্জনক। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More