ঢাকায় সহিংসতা, পশ্চিমাদের উদ্বেগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনাও জানানো হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ বিবৃতি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।

বিবৃতিতে সাত দেশ জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More