মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ায় অভিযান চালিয়ে সুজন নামে এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামে এক ব্যক্তির বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশন‘-এর সামনে অবস্থিত বাড়িতে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে ৩টি ড্রামে মজুদকৃত ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জব্দকৃত ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং অবৈধ মজুদের অভিযোগে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More