শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিএমপির সাত ইন্সপেক্টর বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিএমপির সাত ইন্সপেক্টর বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (২৮ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন– প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাইকে রমনা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পরেষ চন্দ্র সরকারকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক খোকন চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের এডমিন প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে, মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেবকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক(অপারেশন) মো. রাসেলকে একই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে, ধানমন্ডি থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান মন্ডলকে শাহজাহানপুর থানায় একই পদে এবং লাইনওআর এর নিরস্ত্র পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।