মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

পবিত্র শবে বরাত: যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে।

শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬ থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।

নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More