ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী‘র চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার (১ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে এতে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করে ডিএমপি কমিশনার পদ থেকে অব্যাহতি নেন শেখ মো. সাজ্জাত আলী।
এসএ