শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর। চুক্তি অনুযায়ী হাভাস পি আর ডিউ ডিজিটাল গ্লোবাল কে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে।

ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এবং হাভাস পি আর এই চুক্তি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।

ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পি আর এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মাজহারুল হক চৌধুরী তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এবং হাভাস পি আর এর অন্যান্য উর্ধ্বতন–কর্মকর্তাবৃন্দ।

এই চুক্তির প্রসঙ্গে সামিহা এহসান বলেন, “হাভাস পি আর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানী, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশাকরি আরও উন্নত করতে পারব।”

জনাব মাজহারুল হক চৌধুরী বলেন, ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি” ।

ডিউ ডিজিটাল এর ৬টি দেশে ৩৫টিরও বেশি কেন্দ্র রয়েছে, এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ১.৫ মিলিয়নেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ডিউ ডিজিটাল গ্লোবাল এর দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে যার মধ্যে রোমানিয়া, জর্জিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস্, মরক্কো এবং আরো অনেক দেশ রয়েছে। হাভাস পি আর অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে তার ক্লায়েন্টদেরকে বিজ্ঞাপন এবং জনসংযোগ সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ডিউ ডিজিটাল গ্লোবাল এর সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে তাদের জনসংযোগ সেবা বাস্তবায়ন সম্ভব হবে।

আল/ দীপ্ত সংবাদ