টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী–শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি বলেন, রাত ৮টার দিকে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে কয়েকজন যাত্রী মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন।
এসআই আরও জানান, এ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সেখানে এসে পড়লে, লাইনে বসে থাকা যাত্রীরা সরে যাওয়ার আগেই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষ নিহত হন। এর মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য
এসএ