শুক্রবার, জুন ৫, ২০২৬
শুক্রবার, জুন ৫, ২০২৬

সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকাসহ দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঢাকাসহ দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে ১৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More