মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

জ্বালানি তেলের মজুত ও বেশি দামে বিক্রি ঠেকাতে মোবাইল কোর্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের জ্বালানি তেলের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রবিবার (৮ মার্চ) এক বার্তায় জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জ্বালানি বিভাগ জানায়, অভিযান চলাকালীন রাজধানীর বেশ কিছু পাম্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়।

জ্বালানি বিভাগের বার্তায় বলা হয়, রাজধানীর তেজগাঁও এলাকার সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ এবং রয়েল ফিলিং স্টেশন সাময়িকভাবে ‘ড্রাই’ (তেলশূন্য) অবস্থায় পাওয়া গেছে। তবে, সিটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তেলবাহী গাড়ি পৌঁছালেই দ্রুত সরবরাহ পুনরায় শুরু হবে।

অন্যদিকে, তেজগাঁও ক্লিন ফুয়েল স্টেশন সব নিয়ম মেনে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।

মহাখালী এলাকার তশোফা ফিলিং স্টেশন বর্তমানে ড্রাই (তেলশূন্য) অবস্থায় রয়েছে। সোহাগ ফিলিং স্টেশনে ৩ হাজার ৫০০ লিটার অকটেনের মজুত থাকলেও পরিমাপে কিছুটা অসংগতি থাকায় তা সংশোধন করে পুনরায় তেল বিক্রি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ইউরেকা ফিলিং স্টেশন পাম্পে নিয়ম অনুযায়ী তেল সরবরাহ চালু রয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More