বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জুলাই হত্যাকাণ্ড: দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

এদিকে সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রবিবার (৩ মে) আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।  গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট ৫ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত করেন।

পরে ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে ২৬ ফেব্রুয়ারি জামিন পান আইভী। পাঁচ মামলার মধ্যে ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় অপর মামলাটি হয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More