জুলাই সনদ ইস্যুতে সরকার এবং আমরা দুই মেরুতে: জামায়াত আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জুলাই সনদ ইস্যুতে সরকার এবং আমরা এখনো দুই মেরুতে রয়েছি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

জুলাই সনদ ইস্যুতে সরকার এবং আমরা এখনো দুই মেরুতে রয়েছি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে। কোনো অবস্থাতেই অপমান করতে দেওয়া হবে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অসংখ্য মায়ের বুক খালি করেছে, গুম করেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেনি। সামান্য অনুশোচনাও নেই। সীমান্তের ওপারে বসে উস্কানি অব্যাহত রেখেছে।

তিনি বলেন, একটা জেনারেশন যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো। তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া রাজনীতিতে ফিরতে চায়। সরকারের উচিত নিজ দায়িত্বে তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, এক সময় সংসদে মারামারি হয়েছে। ফাইল ছুঁড়ে মারা হয়েছে। একে অন্যের দিকে তেড়ে গেছে। অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা সে পার্লামেন্ট চাই না। আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। এজন্য প্রথম দিন থেকে বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক। যা আমরা অব্যাহত রাখব।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More