‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করার পর তিনি জাদুঘর পরিদর্শনে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পটভূমি, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাদুঘর বাস্তবায়ন কমিটি অন্য সদস্যরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More