শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরের শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরের শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী মাদরাসা পড়ুয়া ছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে মন্ডলপাড়া মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, স্বজন মঞ্জুরুল হক, বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৩০ মে প্রতিবেশী মিজানুর রহমানের আম বাগানে শিশু রমজান আলী আম কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন বাগানের পার্শ্ববর্তী জমির গর্তে তার লাশ পাওয়া যায়। পরিবার ও স্বজনদের দাবী পূর্ব শত্রুতার জেরে মিজানুর রহমান, তার দুই ছেলে সুমন ও মিলন শিশুটিকে হত্যা করে।

বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছে। মাদরাসা ছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সহযোগীতার দাবী জানান বক্তারা।

হীরা/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।