শিরোনাম
‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকদের সংবাদ সম্মেলন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার শিক্ষকদের সংবাদ সম্মেলন

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা,পদোন্নতি,পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা সারা দেশের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরেও সংবাদ সম্মেলন করেছে ।

মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জামালপুর জেলা কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। 

এ সময় বক্তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন,পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তাকে পদায়ন, শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।

এছাড়াও সংবাদ সম্মেলন থেকে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২ অক্টোবর একদিনের কর্মবিরতি করতে যাচ্ছে। এতেও দাবি পূরণে দৃশ্যমান কোন অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।

শিক্ষক নেতার জানিয়েছে সরকারের উচ্চ মহলের সাথে দীর্ঘ দিন থেকে আলোচনা করে আসছি, তারপরেও এই বিষয়টিকে নিয়ে গড়িমসি করছে। সারাদেশের শিক্ষক নেতাদের সিন্ধান্ত মতে গঠনমূলক আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। 

 

তানভীর আহমেদ/পূর্নিমা/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।