শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে শিশু পাচার-বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা

Avatar photoAdib Jamal

 

আশার আলো প্রকল্পেরশিশুপাচার,বাল্যবিবাহ লিঙ্গভিত্তিক সহিংসতা ও নির্যাতন প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩আগস্ট) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা আয়োজনে আশার আলো প্রকল্পে শিশু পাচার বাল্যবিবাহ লিঙ্গভিত্তিক সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে এক অবহিত করণ সভায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক শামীমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপপরিচালক (উপ সচিব) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রাজু আহমেদ, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা,শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,আলম আলী, সদর থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ সাংবাদিক ও এনজিও কর্মী তানভীর আহমেদ হীরাসহ চিকিৎসক,এনজিও, সুশীল সমাজ,সাংবাদিকর, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, সমাজের অবক্ষয় প্রতিরোধে প্রথমে পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাল্যবিবাহ শিশু পাচার পারিবারিক সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরো বলেন,সব কিছু আইন করে প্রতিরোধ করা সম্ভব না, কিছু বিষয়ে সমাজের সচেতন মানুষদের এর এগিয়ে আসতে হবে। শক্তিশাল সমাজ ব্যবস্থা টেকসই করতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে।

এছাড়াও স্কুল ভিত্তিক ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গঠনমুলক আলোচনা করতে হবে। তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার এ ধরনের আয়োজন জামালপুর জেলায় শক্তিশালী ভূমিকা রাখবে বলে সভায় জানান।

 

 

তানভীর হীরা/ আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More