জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও–১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। এটা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়।
তিনি বলেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না। তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।
তিনি আরও বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সব দলকে নিয়ে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ চায় এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, হিন্দু–মুসলমান ভাই ভাই একসঙ্গে এ দেশ স্বাধীন করেছে, হিন্দুদের গায়ে আমরা একটা আচরও লাগতে দেবো না।
এসএ