বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

জাতীয় পতাকা হাতে ঝাঁপ দিলেন ৫৪ প্যারাট্রুপার, বাংলাদেশের বিশ্ব রেকর্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে সর্বাধিক লালসবুজ পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারাট্রুপিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’এর ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ১২ হাজার ফুট শূন্যতায় উঠে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।

জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এত সংখ্যক প্যারাট্রুপারের জাম্প বিশ্বে প্রথম। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, সম্প্রতি সুদানে শান্তিরক্ষী বাহিনীর শহীদ ৬ সদস্যকে উৎসর্গ করা হয় এ কর্মসূচি। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর হেলমেটে আঁকা ছিল বিপ্লবী তরুণ শরিফ ওসমান হাদির ছবি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More