শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন শুরু

বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ২০২৬ এর আনুষ্ঠানিক প্রচারণা আজ রবিবার (২ নভেম্বর) থেকে শুরু হলো।

প্রথম টিজারেই ভোটারদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গুমের শিকার ও আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবাইল বিন রফিক। তিনি দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশ নিতে অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিজারটি প্রকাশের তথ্য জানানো হয়।

প্রকাশিত টিজারের শুরুতে দেখানো হয়েছে, আওয়ামীলীগের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে যেটা বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার, আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি।‘

টিজারে এরপর রাখা হয় গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিকের আহ্বান। যেখানে তাকে বলতে দেখা যায়, সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।