শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
খেলা

জাতীয় দল থেকে বিদায়ের পথে অধিনায়ক জামাল ভূঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতীয় দল থেকে বিদায়ের পথে অধিনায়ক জামাল ভূঁইয়া

 

দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে এ ম্যাচের জন্য শিগগিরই ঘোষণা হবে প্রাথমিক স্কোয়াড।

তবে জামাল ভূঁইয়াকে রাখা হবে কিনা, তা জানাননি বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ, হ্যাভিয়ের ক্যাবরেরা।

প্রধান কোচ বলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে আমি বাংলাদেশের কোচ হিসেবে কাজ শুরু করি। আবারো তাদের বিপক্ষে খেলা। গেলো একবছর তারা কোনো ম্যাচ খেলেনি। আমরা খেলেছি, যা আমাদের এগিয়ে রাখবে।

দলে সুযোগ পেতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। এরই মধ্যে বাংলাদেশী পাসপোর্ট পেয়েছেন তিনি।

হামজা প্রসঙ্গে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, নিজ দেশে খেলতে সবাই চায়। কিন্তু হামজা এখানে কতোটা নিজের সেরাটা দিতে পারবে তা গুরুত্বপূর্ণ। জামালের পারফম্যান্স আগের মতো নেই, হামজার মতো খেলোয়াড় পাওয়া দলের জন্য ভালো।

উল্লেখ্য, ফিফা র‌্যাংকিংয়ে মালদ্বীপ আছে ১৬৩তম স্থানে।

প্রসঙ্গত, আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত চার নম্বর পটে আছে বাংলাদেশ। ডিসেম্বরে হবে ড্র। তখনও যদি একই পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ।

 

মোহাম্মদ হাসিব/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।