শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সোমবার (১৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।

শ্রদ্ধা নিবেদনে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সহ–সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।