শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

জলবায়ু পরিবর্তনে বড় অর্থনীতির দেশগুলোকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জলবায়ু পরিবর্তনে বড় অর্থনীতির দেশগুলোকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

 

আগামীর প্রাকৃতিক দুর্যোগ এড়াতে বড় অর্থনীতির দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে “জলবায়ু ন্যায্যতা প্রদান: ত্বরান্বিত উচ্চাকাংখা এবং অভিযোজন ও সবার জন্য প্রাথমিক সতর্কবার্তা বাস্তবায়ন” শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করে অভিযোজন ও আগাম সতর্কতায় বিনিয়োগ করা সঠিক। তাঁর আশা, উন্নয়ন সহযোগীরা জলবায়ু ন্যায্যতা প্রদানের জন্য এই সুযোগগুলোকে কাজে লাগাবে।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্বল দেশগুলোর সঙ্গে তার দক্ষতা বিনিময় করতে আগ্রহী। সবার জন্য প্রাথমিক সতর্কতা এমডিবি এবং আইএফআই‘কে এই ধরনের প্রচেষ্টায় যোগ দিতে উৎসাহিত করতে সক্ষম হবে।

 

এসএ/দীপ্ত নিউজ