শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল শ্রমিক নিহত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল শ্রমিক নিহত

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে নতুনহাট এলাকায় ‘কুসুম সুইটস’ নামক একটি হোটেলে এ ঘটনা ঘটে।

ঘটনায় শাহিন নামের অপর এক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ। নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস এ হোটেল শ্রমিক হিসেবে কাজ করছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ এর সাথে পরোটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন জাহিদের মাথায় পরোটা ভাজা লোহার রড দিয়ে আঘাত করলে জাহিদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এর পরপরই জাহিদকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সে মারা যায়। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে আটক করেছে।

মাসুদ/আল