বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র জয় পেয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর, মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে জয় পেয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর, মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে উক্ত আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলিপ্রতীকে ৫২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষপ্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

এছাড়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More