
জনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি বাতিল করলো বিএনপি

রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী কর্মসূচি পুকুর, খাল ও নালা পরিষ্কার করবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানী নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র্যালি কর্মসূচি বাতিল করেছি।
এ কর্মসূচি পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান নেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতা–কর্মীরাই স্বেচ্ছাশ্রমে এই কাজ করবেন।
এসএ





