শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছেলের হাতে মা খুন

 

পটুয়াখালীতে ছেলের তাল গাছের লাঠির আঘাতে রাবেয়া বেগম (৫২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদরপুরে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর পরই অভিযুক্ত ছেলে সালাউদ্দিন (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে বসে সালাউদ্দিনকে ভাত খাওয়ার জন্য বলে মা রাবেয়া ও বোন মিনকা। এসময় সে উত্তেজিত হয়ে তাল গাছের লাঠি নিয়ে বোনকে মারধরের জন্য ধাওয়া করে। পরে তার মায়ের মাথার উপর স্বজোড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মা রাবেয়ার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ওসি আশাদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।