সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

ঈদ ছুটি: সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ছুটি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ছুটি। ফলে টানা ৭ দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি প্রতিষ্ঠান।

সোমবার (১৬ মার্চ) শেষ হচ্ছে সরকারি চাকরিজীবীদের অফিসআদালতের কার্যক্রম।

নাড়ির টানে বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তের কাজ গুছিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারীরা। একই সঙ্গে, বিদায়ী মেজাজ আর ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় চলছে।

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়। এর পাশাপাশি ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। এর ফলে সব সরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে এবার।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More