দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

‘ছিনতাইকারীর’ হামলায় আইসিইউতে থাকা কলেজ ছাত্রের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘ছিনতাইকারীর’ হামলায় আইসিইউতে থাকা কলেজ ছাত্রের মৃত্যু

 

রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় গত ১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ আকরামের (২৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নিশাদ আকরামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

সেই সময় হামলা ও ছিনতাইয়ের মামলায় সেলিম নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাইকারী সেলিম হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে আটটি মামলা রয়েছে। এছাড়াও হামলার সঙ্গে জড়িত অন্যজনকেও গ্রেফতারে চেষ্টা চলছে।

 

ইউ. আদনান/ আল / দীপ্ত সংবাদ