দীপ্ত নিউজ
খেলা

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশের নারী সাফজয়ী দলটা রওনা হলো বিশেষ ছাদখোলা বাসে।

বিদায়ী কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার আগে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন।

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।

বিস্তারিত আসছে….

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।