Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চুয়াডাঙ্গায় স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চুয়াডাঙ্গায় স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কেজি ওজনের ৮টি স্বর্ণের ফ্লাটবারসহ সুলতান আহমেদ (৪৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৭ টার দিকে দর্শনা কেরু এন্ড কোম্পানী এর গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন ব্যক্তি ভ্যান যোগে দর্শনা রেলষ্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাবে। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু এন্ড কোম্পানী এলাকায় অবস্থান করে বসে থাকে।

সকাল ৭ টায় এক ব্যাক্তিকে কেরু এন্ড কোম্পানী এর গেইট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখলে সন্দেহ হয়। টহলদল দর্শনা কেরু এন্ড কোম্পানী এর গেইটের সামনে থেকে তাকে আটক করে তল্লাশি করে। এ সময় ঐ ব্যক্তির পায়ের তালুর সাথে স্কচস্টেপ দিয়ে লাগানো অবস্থায় ৯৭৯.৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের ফ্ল্যাট বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণ এবং ১টি মোবাইল সহ সুলতান আহমেদকে আটক করতে সমর্থ হন। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ৮১ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণেরবারের শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের উদ্যেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যূথী/দীপ্ত সংবাদ