শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চিত্রনায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চিত্রনায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম (ফাইল ছবি)

 

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা–১৭ সংসদীয় শূন্য আসনের উপ–নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বেশ কিছুদিন ধরে ঢাকা–১৭ সংসদীয় শূন্য আসনের জন্য জনসংযোগ করে আসছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এছাড়া গুজন আছে চিত্রনায়ক ফেরদৌস, আলমগীরসহ আরও অনেকের। এবার এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

জানা যায়, তিনি ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান এবং সোমবার (৫ জুন) বিকেলে মনোনয়নপত্র তুলবেন এই ইউটিউবার।

 

আল/দীপ্ত সংবাদ