বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

চার্লসের অভিষেক অনুষ্ঠান ঘিরে বাজারে বিশেষ পণ্য

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হবে। এ উপলক্ষে ৬ মে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের পণ্য তৈরি করছে। সৃজনশীল এসব পণ্যে ছেয়ে গেছে ইউরোপের বাজার।

বিংশ শতাব্দীর প্রথম রাজ্যাভিষেক নিয়ে উচ্ছ্বসিত ব্রিটিশসহ পুরো বিশ্ববাসী। এই সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে আনছে নানা পণ্য।

২০১৬ সালে সংগ্রহ করা আঙুরের রস দিয়ে করোনেশন এডিশন নামের বিশেষ ওয়াইন তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। প্রতি বোতলের দাম ধরা হয়েছে ৬৫ পাউন্ড।

রাজার মতো অন্যরাও যাতে ঘোড়ার গাড়িতে অনুষ্ঠানে যেতে পারেন, তা নিশ্চিত করতে উবার আনছে বিশেষ রাইড। পোশাকে সজ্জিত চারটি সাদা ঘোড়া টানবে একেকটি গাড়ি।

চার্লস ও ক্যামিলা নামের প্রত্যেককে ১০০ পাউন্ড মূল্যের ভাউচার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জুয়েলার্স ব্রেভারবুকস।

পোশাকের একটি ব্র্যান্ড এনেছে বিশেষভাবে নকশা করা স্যুট। মখমল কাপড়ে তৈরি এ স্যুটের দাম ১ হাজার ৭৫০ পাউন্ড।

চকলেট প্রস্তুতকারীদের একটি দল ১৭ লিটারের গলানো চকলেট দিয়ে রাজা চার্লসের মূর্তি তৈরি করেছে। যার ওজন ২৩ কেজি।

রাজার অভিষেক মুকুটের আদলে মুকুট তৈরি করেছেন জাস্টিন স্মিথ। এতে সময় লেগেছে দেড়শো ঘণ্টা।

দাতব্য সংস্থা দ্য রয়েল ব্রিটিশ লিজিয়ন ইন্ডাস্ট্রিজ এনেছে চৌম্বকীয় বাম্পার স্টিকার। যা গাড়িতে লাগালে থাকবে দীর্ঘদিন।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More