শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চারদিন সাগরে ভাসছিলেন ১৩ জেলে, ৯৯৯-এ কলে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চারদিন সাগরে ভাসছিলেন ১৩ জেলে, ৯৯৯-এ কলে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে মসুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

জাতীয় জরুরি সেবা (৯৯৯) ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুরে সুন্দরবনের আলোরকোল সংলগ্ন গভীর সমুদ্র থেকে ‘এমভি মা বাবার দোয়া‘ নামক মাছ ধরা ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত ১২ দিন আগে জেলেদের নিয়ে পাথরঘাটা এলাকা থেকে ট্রলারটি যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকা জেলেদের তথ্য পাওয়ার সাথে সাথে কোস্টগার্ড পশ্চিম জোনের ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে সুন্দরবনের আলোরকোল থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে মাছ ধরা ট্রলারটি পাওয়া যায়। পরে বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

মামুন/আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।