শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
Press Conference by the Secretary-General on the occasion of the Seventy-second Session of the General Assembly

চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছাবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দফতর ১৩ থেকে ১৬ মার্চ তার আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।