শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।

তার মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেক গুলি। এখন কিভাবে চিকিৎসা করাবো।

এলাকাবাসী জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালি কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুর সদর হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, আরিফের শরীরের বিভিন্ন স্থানে গুলি রয়েছে। খাদ্য নালী ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মোহনপুর নৌ–পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

রনি/ সুপ্তি/ দীপ্ত সংবাদ