দীপ্ত নিউজ
জাতীয়

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে এ বছর ৩০ রমজান পূর্ণ হবে এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপনের বিষয়টি জানানো হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।