শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চলনবিলে ৩ পাখি শিকারিকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলনবিলে ৩ পাখি শিকারিকে জরিমানা

নাটোরের সিংড়ার চলনবিলে তিন পেশাদার পাখি শিকারিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় হুলহুলিয়া ও সারদা নগর ডুবন্ত সড়কের মাঝে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত হুলহুলিয়া ও মুষ্ঠিগড় বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। এরমধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহ –সভাপতি হাসান ইমামসহ ১৫ সদস্যের দুটি গ্রুপ সহায়তা করে।
এ সময় প্রায় দশ হাজার মিটার কারেন্ট জালসহ বেশকিছু পাখি শিকারের ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে ১৫টি পাখি অবমুক্ত করা হয়।


সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।