দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামের শিশুকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামের শিশুকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
আসামী খাজা মিয়া গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী খাজা মিয়াকে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার গোয়াছ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে ফটিকছড়ির গোয়াছ গ্রামের রজব আলীর ছেলে।

র‌্যাব–৭–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গেল ৪ এপ্রিল ভিকটিম ৬ বছরের শিশুটিকে পাশের বাসার খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে গেলে খাজা মিয়া বাসা থেকে পালিয়ে যায়। পরে ভিকটিমের মা বাদী হয়ে ৫ এপ্রিল ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন এবং র‌্যাবের কাছে সহযোগিতা চায়লে ভোর রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াছ এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী খাজা মিয়া ধর্ষণের ঘটনা স্বীকার করে বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ