দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে ২০২৩-২০২৪ সেশনের নার্সিং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে ২০২৩-২০২৪ সেশনের নার্সিং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

 

চট্টগ্রাম নোবেল নার্সিং কলেজের উদ্দ্যেগে ডিপ্লোমা ইন নার্সিং বিজ্ঞান ও মিডওয়াইফারি সেশন ২০২৩–২০২৪ এর নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ।

শিক্ষার এই আলোকিত আঙিনায় তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন এই শ্লোগানকে সামনে রেখে সকালে কলেজ প্রাঙ্গণে নবীনদের বরন করে নেন প্রধান অতিথি কে ডি এস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন পেশা হিসেবে নার্সিং কতটা অর্থবহ হতে পারে তা সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আরেকবার অনুধাবন করতে পেরেছে।

বর্তমানে স্বাস্থ্য শিল্পকে শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রীক ভাবার অবকাশ নেই, হাসপাতাল ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, তৈরী পোশাক শিল্প এবং হোম কেয়ার প্রতিষ্ঠানগুলোতে নার্সদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তাই মানব সেবায় নার্সিং পেশার অবদান স্মরণ করে শিক্ষার্থীদের দক্ষ নার্স হয়ে নিজেকে নিয়োজিত করার পরামর্শ দেন তিনি ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নোবেল নার্সিং কলেজের চেয়ারম্যান ডাক্তার শাহানা আকতারসহ চিকিৎসক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ ।

 

রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।