শিরোনাম
‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামি গ্রেফতার

 

চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৫ জুন) রাতে নগরীর কর্ণফূলী নদীতে একটি জাহাজে অভিযান চালিয়ে আসামী আপন তিন ভাই মোহাম্মদ জামাল, মোহম্মেদ কামাল, মোহাম্মদ আব্দুস ছবুরকে গ্রেফতার করা হয়।

তারা পটিয়ার দক্ষিণ চাটরা মৌলভী পাড়ার মোহাম্মদ ইসলাম এর তিন ছেলে। র‌্যাব জানায়, ২০১৫ সালের ১২ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রধান তিন আসামি গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে ভিকটিম কামাল উদ্দিনকে হত্যার দায়ে আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। অবশেষে ৭ বছর পর ধরা পড়ে র‌্যাবের হাতে।

 

রুনা আনসারী / আল / দীপ্ত সংবাদ